জোরোস্টেরিয়াজম বা জুরাস্ট্রজম একটি প্রাচীন ধর্ম, যা সৃষ্টিকর্তাকে একাত্ববাদের প্রতীক হিসেবে আনুগত্য করা হয়। জুরাস্ট্রজম বিকশিত হয়েছিলো জারথুস্থ্রা স্পিটামা বা আশু জারথুশ্রা নামক একজন আত্মাধিক প্রবর্তক দ্বারা, এবং ভৌগলিক সীমারেখা ছিলো প্রাচীন পারস্য, গ্রিস এবং ভারত বর্ষ। জোরোস্টেরিয়ানিজম সবচেয়ে উল্লেখ যোগ্য দিক হলো একেশ্বরবাদী ঈশ্বরে বিশ্বাস, যেমন সৃষ্টিকর্তা একজন যিনি (আহুরা মাজদা) আমাদের ভালো মন্দ দেখেন, তিনি মৃত্যুর পর শেষ বিচার করবেন, তারপর কর্ম অনুযায়ী স্বর্গে অথবা নরকের প্রেরণ করবেন।