দেখতে দেখতে আরেকটি বছর চলে গেল। 2017 সাল কে বিদায় জানোনোর প্রস্তুতি আমরা এক প্রকার সেড়ে ফেলেছি। এখন কেবল ঘড়ির কাটা রাত বারোটা অতিক্রম করার অপেক্ষা। 2017 সাল ছিল মানুষের আশা-বেদনার বছর। সিরিয়া সংকট, আইএসএস এর পরাজয়, মিয়ানমার কর্তৃক নিরীহ রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতন, লক্ষ লক্ষ অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে গমন এবং ভূমধ্য সাগরের মাঝে তাদের সলিল সমাধি, তুরস্কে ব্যর্থ অভুত্থানের চেষ্টা, বিতর্কিত দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি প্রক্সি রণকৌশল, অস্ট্রোলিয়ায় ছন্নছাড়া নির্বাচন, ইউরোপীয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের অপসারণ বা ব্রেক্সিট, ট্রাম্প কর্তৃক পূর্ব জেরুজালেম কে অন্যায়ভাবে ইস্রারাইলের রাজধানী ঘোষণা ইত্যাদি ছিল বিশ্বব্যাপী আলোচিত ঘটনার সার-সংক্ষেপ ।
