বাংলাদেশের আনাচে-কানাচে প্রতিটি গ্রামে সমবায় সমিতির আধিক্য লক্ষণীয়। এই সমিতি পরিচালনা করার জন্য নিয়মনীতি জানা এবং তৈরী করা আবশ্যক। যাতে সমিতি সুষ্ঠভাবে পরিচালনা করা যায়। কিন্তু আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে সমিতির নিয়ম/সংবিধান/ধারা লিখতে গিয়ে প্রয়োজনীয় অনেক কিছু বাদ পড়ে যায়। আজকে সমবায় সমিতির নিয়ম/ধারা/সংবিধান লেখার সম্পর্কে আলোচনা করব।
চিত্রঃ সমবায় সমিতির নমুনা লোগো
প্রস্তাবনাঃ “বালুচর সঞ্চয় সমবায়
সমিতি” একটি আর্থ সামাজিক
অর্থনৈতিক ও সামাজিক সংগঠন। সুদমুক্ত
অর্থনৈতিক ভিত্তি গঠনের জন্য,
অর্থ সঞ্চয় ও পরিচালা এবং ব্যবসায়িক কর্মকান্ডে অংশ গ্রহন করাই এর মূল লক্ষ
এবং প্রধান কাজ বলে বিবেচিত হবে। স্থানীয় এলাকার তরুন ও যুব
সমাজ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সুদমুক্ত সঞ্চয় ও ব্যবসা
পরিচালনার মাধ্যমে মুনাফা অর্জন করে
আত্মনির্ভরশীল জীবন গঠনের জন্য
আলাপ আলোচনার মাধ্যমে “বালুচর সঞ্চয় সমবায়
সমিতি” নামে একটি সমবায়
সমিতি গঠন করে।
সমিতির কার্যক্রম সুশৃঙ্খল ও অবিচল পথ
চলার জন্য এর একটি
সাংবিধানিক নিয়ম কানুন প্রয়োজন
হয়ে পড়ে, সে লক্ষে
সমিতির সকল সদস্যগণ নিমোক্ত
ধারা/নিয়ম/সংবিধান প্রনয়ণ
করেন।
