বিগত কয়েক বছর ধরে
শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার কোদালপুর ইউনিয়ন সংলগ্ন মেঘনা ও জয়ন্তী নদীতে অবৈধ বালু উত্তোলনের মহাউৎসব চলছে। অভিযোগ রয়েছে এই বালু উত্তোলনে নীরবতা পালন করেছে স্থানীয় প্রশাসন,
আওয়ামী নেতা ও প্রভাবশালী ব্যক্তিগণ। যদিও
কোদালপুর ৬নং ওয়ার্ডের ইমরান নামের এক যুবক এ নিয়ে ফেসবুকে প্রায় লেখালেখি ও প্রতিবাদ
করত। কালেভদ্রে গোসাইরহাট প্রশাসন রুটিন
মাফিক অভিযান চালিয়ে দু’একজন গ্রেফতার ও ড্রেজার ধ্বংস করত, কিন্তু তা ছিলো প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।

