বাংলাদেশে গ্রামীণ অবকাঠামোতে
ব্যাপক পরিবর্তন ঘটেছে; সাথে মানুষের জীবন যাত্রার ধরণ পাল্টিয়েছে। গ্রামীণ জনগণ এখন
শহরের সাথে তাল মিলানোর চেষ্টা করেছে। কিন্তু এই তাল মিলানোটা অর্থনৈতিক রেখার সাথে
সমানুপাতিক হারে না হওয়ার কারণে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। শহুরে জীবন ধারণের
অনুসঙ্গ এখন গ্রামের নাগলের চলে এসেছে। গ্রামের মানুষ এখন আর কেউ ছাই, কয়লা বা
গাছের বাঁকল-পাতা দিয়ে দাঁত মাজে না। প্রতিটি অবস্থাপন্ন পরিবারে ফ্রিজ, এলইডি
টিভি, সিল্ডিন্ডার গ্যাসের চুলা এবং উন্নত যোগাযোগ প্রযুক্তি হাতের নাগালে রয়েছে।
মাল্টিন্যাশনাল কোম্পানীগুলোর
মার্কেটিং টার্গেট গ্রামীন জনগণ। আগেরকার দিনে গ্রামের মেয়েদের নানা সীমাবদ্ধতার মাঝে
জীবন কাটাতে হত এবং লেখা পড়া জানা মেয়েদের সংখ্যা ছিল নগন্য। সেখানে এখন প্রতিটি ঘরে
ঘরে মেয়েদের লেখা পড়া চলে।
